ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ঢাকাই সিনেমায় নতুন জুটি রোশান-রাহা

ads

ঢালিউডের নতুন প্রজন্মের আলোচিত চিত্রনায়ক রোশান। এরইমধ্যেই বেশ কিছু সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। হয়ে উঠেছেন প্রযোজক-পরিচালকদের ভরসার অভিনেতা। কাজ করেছেন তিনি ববি, পরীমনি, পূজা চেরীর মতো প্রথম সারির নায়িকাদের সঙ্গে। এবার রোশান হাজির হচ্ছেন নতুন জুটি নিয়ে। তার বিপরীতে কাজ করতে দেখা যাবে মডেল-অভিনেত্রী রাহা তানহা খানকে। তারা জুটি বেঁধেছেন ফেরারী ফরহাদের চিত্রনাট্যে নির্মিত হতে যাওয়া ‘কর্পোরেট’ নামের ওয়েব ফিল্মে। তথ্যটি নিশ্চিত করলেন জনপ্রিয় চিত্রনাট্যকার ও গীতিকার ফেরারী ফরহাদ।


এর মধ্য দিয়ে চলচ্চিত্রের নায়ক রোশান এবারই প্রথম ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন। এখানে রোশানের বিপরীতে আরো দেখা যাবে চিত্রনায়িকা আঁচল আঁখিকে। থাকবেন নন্দিত অভিনেতা শহিদুজ্জামান সেলিমসহ আরো অনেকেই। এটি নির্মাণ করবেন ফরিদুল হাসান। ফিল্মটির কাহিনিও তারই। এর আগে ওয়েব সিরিজ ‘মাফিয়া’, শর্টফিল্ম ‘হেলেন অব ট্রয়’ এ কাজ করলেও রাহা তানহাও রোশানের মতোই প্রথমবার ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মটির শুটিং শিগগিরই শুরু হবে। এটি আসছে বছরে বিশেষ কোনো উপলক্ষে মুক্তি দেয়া হবে বলে নিশ্চিত হওয়া গেছে।

ads
ads
ads

Our Facebook Page